Ads

Breaking News

জুয়াবাজিতে মেতে উঠেছে পুরো আইপিএল। ipl 2020

 

জুয়াবাজিতে মেতে উঠেছে পুরো আইপিএল। ipl 2020 ক্রিকেটের জমজমাট লিগকে ঘিরে এক ধরনের অসাধু চক্র প্রতিনিয়তই খেলছে জুয়া। 



আইপিএল জুয়া এখন ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। একে কেউ কেউ বলে টাকা লাগানো। আবার কেউ বলেন বাজি। ম্যাচের ফলাফল বাজি, ওভার বাজি, রান বাজিসহ বিভিন্ন ধরনের #জুয়াবাজির ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মধ্যে অভিযান চালিয়ে বা গোয়েন্দা নজরদারিতে কয়েকজনকে গ্রেফতার করলেও বন্ধ হচ্ছে না জুয়াবাজি। চলে রমরমা ব্যবসা।  আইপিএল বিপিএল বিশ্বকাপ এমনকি দেশ-বিদেশের ঘরোয়া লিগগুলোকে ঘিরেও বাজিকরদের রমরমা ব্যবসা। পরিসংখ্যান বলে, পাশের দেশ ভারত এবং পাকিস্তানে স্পট ফিক্সিংসহ বাজির প্রভাবটা অনেক বেশি। তবে যারা বাজি ধরেন তাদের বেশিরভাগেরই বয়স ১৫ থেকে ২৫ বছর। যাদের বয়স বেশি, তারাই হলেন ঘরোয়া বাজির মাফিয়া ডন। রাজধানীর মিরপুর, পুরান ঢাকা, টঙ্গী এবং কামরাঙ্গীরচরে বাজিকরদের বিচরণ সবচেয়ে বেশি দেখা যায়। তবে জুয়াড়িদের নতুন ধান্দায় বাদ নেই নগরীর অভিজাত এলাকাগুলো। ধনীর দুলালরা বাজি ধরেন বিভিন্নভাবে। 

#আইপিএলজোয়া #ipl2020 #2roFriend

No comments