বই বিতরণ হবে যে পদ্ধতিতে
করোনাভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে এবার কোন বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ 2021 শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান ভার্চুয়ালি উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
এখন পর্যন্ত স্কুল কলেজ না খুললেও পাঠ্য কার্যক্রম অব্যাহত রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই এই বই বিতরণ করার কথা জানান তিনি।
বাংলাদেশে 2010 সালের পর থেকে প্রতিবছর পহেলা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হতো।

No comments