বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা
সেনবাগে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা
সেনবাগ উপজেলায় চলন্ত রিকশায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক ''কিশোরীকে''ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় তিন বখাটের বিরুদ্ধে।'' শুক্রবার সন্ধ্যা সাড়ে 6টায় উপজেলার নবীপুর ইউনিয়েনর ৩নং ওয়ার্ডের বড়চারিগাও গ্রামের চৌরাস্তার উত্তরে ঠাকুর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।''''এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, বড়চারিগাও গ্রামের তিন বখাটে এ ঘটনার সঙ্গে জড়িত। পুলিশের পরামর্শে মামলার স্বার্থে এখনই আসামিদের নাম প্রকাশ করছেন না তিনি।''''তিনি আরও জানান, ফেনীর দাগনভূঞা উপজেলার ''ইয়াকুবপুর'' ইউনিয়নের নিজ বাড়ি থেকে মেয়েকে নিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার 8নং বীজবাগ ইউনিয়নে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে তিন বখাটে তাকে মারধর করে মেয়েকে রিকশা থেকে তুলে ঠাকুর বাড়ির সামনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক মেয়েকে উদ্ধার করেনে তিনি।
সেনাবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান,'' এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে 3 জনকে আসামি করে মামলা দায়ে''রের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে''

No comments