Ads

Breaking News

যুবা বিশ্বকাপে রাকিবুলের হ্যাটট্রিক


জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দারুণ এক জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিল যুবা টাইগাররা। মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেস বোলিং তোপ এবং স্পিন বলের ঘূর্ণিতে স্কটল্যান্ডকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩১ ওভারের মধ্যে অলআউট করে দিয়েছে ৮৯ রানে
যুবা দলের হয়ে প্রতিভাবান বাঁ-হাতি স্পিনার রাকিবুল তুলে নিয়েছেন দারুণ এক হ্যাটট্রিক। তিনি ইনিংসের ২৪তম ওভারের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ওভারে তুলে নেন তিন উইকেট। এরপর তুলে নেন স্কটল্যান্ডের শেষ ব্যাটসম্যান সাইরনকে
এর আগে শুরুতে দু্ই পেসার তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলামের তোপে পড়ে স্কটল্যান্ড। শুরুর ২১ রানেই তারা তুলে নেন প্রথমে ব্যাট করা স্কটিসদের উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মৃত্যুঞ্জয় চৌধুরী হানেন আঘাত। পরের তিন উইকেটই তুলে নেন রাকিবুল। এরপর শামিম হোসেন তুলে নেন ভালো খেলা উজ্জায়ার শাহকে
তিনি দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া স্কটল্যান্ডের ওপেনার আঙ্গুস গাই ১১ রান করেন। দশম ব্যাটসম্যান হিসেবে নামা জেমি সাইরন ১৭ রান করেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তানজিম সাকিব এবং শরিফুল ইসলাম যথাক্রমে ২৬ ১৩ রানে দুটি করে উইকেট নেন। শামিম এবং মৃত্যুঞ্জয় নেন একটি করে উইকেট। রাকিবুল ২০ রানে দখল করেন চার উইকেট

No comments